-৩০% পড়ে দেখুন
-৩০%
রাসূল সা. জীবনের উজ্জ্বল ছবিগুলো
৳৭০
৳১০০
১
এই সংস্করণটি এখন স্টকে নেই। +৮৮০১৮৭৫-২৪৬৪৫৫ নম্বরে কল করে প্রি-অর্ডার করতে পারেন।
পৃষ্ঠা৫৬
বাঁধাইআর্ট কার্ড
চলমান সংস্করণ১ম
প্রথম প্রকাশ২০২৫
প্রকাশকাল১৮ মে ২০২৫
প্রকাশকআধুনিক প্রকাশনী
ঢাকার ভিতরে ৳৬০ · ঢাকার বাইরে ৳১৪০ঢাকায় ১–২ দিন, সারাদেশে ৩–৫ কর্মদিবস
ক্যাশ অন ডেলিভারিঅথবা SSLCommerz-এ কার্ড/বিকাশ/নগদে অগ্রিম পেমেন্ট
৭ দিনের রিটার্নছাপা বা বাঁধাইয়ে ত্রুটি থাকলে বদলে দেওয়া হবে
এই বইটির বিস্তারিত বিবরণ শীঘ্রই যোগ করা হবে।
খ
খুররম জাহ্ মুরাদ
জন্ম: ০১/০১/১৯৩২
জন্ম
খুররম জাহ মুরাদ ১৯৩২ সালে ভারতের ভূপালে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশভাগের পর তাঁর পরিবার লাহোরে চলে আসেন এবং সেখানে বসবাস শুরু করেন।
শিক্ষা ও ক্যরিয়ার
পাকিস্তানে যখন তিনি দাওয়াতী কাজ শুরু করেন, তখন তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ইসলামী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। খুররম জাহ মুরাদ করাচির NED University of Engineering and Technology থেকে পুরকৌশল ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি লাভ করেন। তিনি একই বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন University of Minnesota থেকে। ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তানের বহু উন্নয়ন কাজ ও দৃষ্টিনন্দন স্থাপনার সাথে যুক্ত ছিলেন। আইয়ুব খানের আমলে ১৯৬৫ সালে মাতুয়াইল, মুসলিম নগর, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, ডেমরা, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানাসহ ৫৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বন্যামুক্ত এলাকা গড়তে প্রতিষ্ঠা করা হয় ডিএনডি বাঁধ। এই প্রকল্পের প্রধান প্রকৌশলী ছিলেন খুররম জাহ মুরাদ। ১৯৭৫ সালে সৌদি বাদশাহ পবিত্র কাবা ঘরের এক্সটেনশন কাজ শুরু করেন। এই কাজের প্রধান প্রকৌশলী ছিলেন খুররম জাহ মুরাদ। তিনি এর জন্য কোন পারিশ্রমিক গ্রহন করেন নি। এই বদান্যতার পুরস্কার হিসেবে মসজিদুল হারামের আটটি দরজার মধ্যে একটি দরজা ইঞ্জিনিয়ার মুরাদের নামে নামকরন করা হয়েছে। দরজাটির নাম 'বাবে মুরাদ'।
রাজনৈতিক জীবন
খুররম জাহ মুরাদ পাকিস্তানে তার দাওয়াতী কার্যক্রম শুরু করলেও গোটা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় তিনি দাওয়াতের কাজ ও ইসলামী সংগঠন প্রতিষ্ঠার কাজ করেছেন। একজন শিক্ষক ও দা’য়ি হিসেবে তিনি বহু মানুষে প্রেরণার প্রতীক হয়ে আছেন। পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ বিভাগের প্রধান হিসেবে পাকিস্তান, যুক্তরাজ্য ও আফ্রিয়ার বিভিন্ন দেশে প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে তিনি ইসলামী আন্দোলনের যুবকদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৫১-১৯৫২ সেশনে খুররম জাহ মুরাম ইসলামী ছাত্রসংঘের নাজিম-ই-আ’লার দায়িত্ব পালন করেন। ইসলামী ছাত্রসংঘের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবিধানের খসড়া তারই তৈরী করা। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার পর পূর্ব-পাকিস্তানে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে ঢাকা মহানগরীর আমীরের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন, UK এর ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি মাওলানা মওদুদী রঃ কর্তৃক প্রতিষ্ঠিত এবং লাহোর থেকে প্রকাশিত ‘তরজুমানুল কুরআনের’ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সর্বশেষ খুররম জাহ মুরাদ পাকিস্তান জামায়াতে ইসলামীর নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।
লেখকের সব বই (৪)
এখনো কোনো রিভিউ নেই
বইটি পড়ে থাকলে আপনার মতামত অন্য পাঠকদের সাহায্য করবে।
এই বিষয়ের আরও বই
এই লেখকের আরও বই
মূল্য
স্টক শেষ